February 23, 2026, 10:12 pm

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার

লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার

মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে,কিশোরীর মা পেশাগত কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত বাবা দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি রাতে বাড়িতে দুই বোন একা থাকার সময় রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক অনৈতিক কাজ করার চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে ছোট বোন জেগে ওঠে এবং বাধা দিলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

পরদিন কিশোরী বিষয়টি মাকে জানালে তিনি স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উল্টো তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.