February 26, 2026, 12:36 am

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার

রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরের শাহমখদুম থানার মিলপাড়া এলাকায় বক্সার মো. সাব্বিরকে (২১) ছুরি মেরে হত্যায় অভিযুক্ত মো. জাসনকে (২৫) আটক করা হয়েছে। নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বুধবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ছুরি মেরেই সে পালিয়ে গিয়েছিল। চর থেকে তাকে আটক করা হয়েছে। তাকে থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে এখনও মামলা হয়নি। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, তরুণ বক্সার সাব্বিরের বাড়ি নগরের শাহমখদুম থানার পবা মিলপাড়ায়। তার বাবার নাম শাহিন ইসলাম। অভিযুক্ত জাসনের বাড়িও একই এলাকায়। তার বাবার নাম আমিরুল ইসলাম। জাসন মাদকাসক্ত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণে সাব্বির ও তার বাবা শাহিনের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসেন। মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে তার মৃত্যু হয়।

সন্ধ্যা পর্যন্ত জাসন আটক না হলে এলাকাবাসী বিক্ষোভ করেন। সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সপুরা টিটিসি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। রাত ৮টা পর্যন্ত বিক্ষোভ হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.