March 3, 2026, 10:14 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন

রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ছিন্নমূল ও সাধারণ মানুষের সঙ্গে ইফতার করেছেন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মহানগরীর ঐতিহাসিক সোনাদিঘী জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​ইফতারের আগে উপস্থিত মুসল্লি ও ছিন্নমূল মানুষের উদ্দেশ্যে মাহফুজুর রহমান রিটন সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, “ইফতারের এই বরকতময় সময়ে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।”

​জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে বিএনপি নেতা রিটন আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাঁদের শাহাদাত কবুল করেন। একইসঙ্গে আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও আগামীর সুন্দর বাংলাদেশের জন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

​বক্তব্য শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জননিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম।

​অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও মুসল্লিরা অংশ নেন।

ইফতারের আগে উপস্থিত সকলের খোঁজখবর নেন মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.