March 10, 2026, 2:10 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ ও বিচার বিভাগীয় সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​কনফারেন্সে উপস্থিত কর্মকর্তারা সাধারণ মানুষের দ্রুত বিচার প্রাপ্তি এবং মামলা নিষ্পত্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমাতে এবং বিচার প্রক্রিয়ায় গতি আনতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

​সভায় জানানো হয়, বিচারক সংকট থাকা সত্ত্বেও রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি জোরদার করায় বিচারপ্রার্থীরা দ্রুত সুফল পাচ্ছেন। দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার এই উদ্যোগের জন্য সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সিএমএম মাসুদুল হকের ভূয়সী প্রশংসা করেন।

​কনফারেন্সে অন্যদের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), সহকারী পুলিশ কমিশনার, মহানগরের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), র‍্যাব ও বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের প্রতিনিধি, সকল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সিভিল জজ (সদর ও পবা) এবং পারিবারিক আদালতের বিচারকসহ বিচার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.