February 24, 2026, 2:50 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে এক ছিনতাইকারী আটক

রাজশাহীতে এক ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মহানগরীতে ছিনতাই করার সময় নিলয় নামক এক ছিনতাইকারীকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়ছে!

গ্রেফতারকৃত মো: রাহাবার ইসলাম নিলয় (২১) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের চক বিহারীপাড়া এলাকার মো: আব্দুল রাজ্জাকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার মোহনপুর থানার বেড়াবাড়ি এলাকার মো: সেলিম রেজা (১৯) গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ৭টায় রাজশাহীর একটি ডায়াগনষ্টিক সেন্টার হতে তার ভাবির রিপোর্ট নিয়ে সিএনজিযোগে রাজশাহী মহানগরীর রেলগেট হতে মোহনপুরে ফিরছিলেন। রাত সাড়ে ৭টায় শাহমখদুম থানার ভুগরইল মোড়ে পৌঁছালে, দুইজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে পিছন দিক থেকে দ্রুত গতিতে এসে সেলিমের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেলিম স্থানীয় একজনের মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় পাশেই ডিউটিরত শাহমখদুম থানা পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ভুগরইল দক্ষিণ পাড়া থেকে আসামি মো: রাহাবার ইসলাম নিলয়কে আটক করে।

এসময় তার সহযোগী বিজয় কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় আসামির কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.