March 10, 2026, 1:06 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন

হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিক নেতাকে দেখতে তাঁর বাসায় গিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন।

সোমবার (৯ মার্চ) রাতে তিনি রেজাউল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

​সাক্ষাৎকালে বিএনপি নেতা মাহাফুজুর রহমান রিটন বলেন, “একজন সংবাদকর্মীর ওপর এমন পরিকল্পিত হামলা কেবল নিন্দনীয়ই নয়, এটি গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীদের কোনো দল নেই। আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত নুরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ সকল সন্ত্রাসীকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাঁদের ওপর হামলা চালিয়ে সত্যের কণ্ঠরোধ করা যাবে না।

​এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা আহত সাংবাদিক নেতার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

​প্রসঙ্গত, গত ৭ মার্চ রাতে শিরোইল কাঁচা বাজার এলাকায় বরেন্দ্র প্রেসক্লাবে ৪ লাখ টাকা চাঁদা দাবির জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সভাপতি রেজাউল করিম গুরুতর আহত হন এবং তাঁর উরুতে ১৩টি সেলাই দিতে হয়। এই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে এবং আসামিদের ধরতে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.