March 12, 2026, 11:07 pm

News Headline :
রাজশাহীতে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
রাজশাহীতে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরে পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​আদালত সূত্র জানায়, রাজশাহী মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মাসুদুল হকের নির্দেশনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে এই সামারি ট্রায়াল পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ।

​অভিযানকালে সাহেব বাজার এলাকার ‘বিশাল কনফেকশনারি’-তে গিয়ে দেখা যায়, সেখানে লাচ্ছা সেমাই খোলা অবস্থায় রেখে বিক্রি করা হচ্ছে। প্যাকেটের গায়ে কোনো মোড়কীকরণ লেবেল বা মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

​এরপর বিসিক শিল্প এলাকায় ‘রাতুল বেকারি’-তে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সেমাই খোলা রাখা এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পায় আদালত। এসব অপরাধে বেকারিটিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

​একই দিনে সপুরা এলাকার গোলগফুর পেট্রোল পাম্প এবং সপুরা সিল্কেও তদারকি অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান শেষে আদালতের নাজির সোহেল রানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ আইন যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে এ ধরনের সামারি ট্রায়াল বা ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.