March 14, 2026, 12:26 am

News Headline :
নগরীর ২১নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নগরীর ২১নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নগরীর ২১নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহী নগরীর ২১ নং ওয়ার্ডে পবিত্র ২৩ রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজিব, এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন ।

এছাড়াও উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিন্টু, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাখাওয়াত হোসাইন এবং শাহমখদুম কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সেতু।

এ সময় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.