February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
চলতি মাসেই সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬৩ জনের মৃত্যু

চলতি মাসেই সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬৩ জনের মৃত্যু

 

চলতি মাসের (অক্টোবর) প্রথম সাত দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত আর ২৪৪ জন।

শুক্রবার (৭ অক্টোবর) স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোডে’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসেছে।

অধিকাংশ দুর্ঘটনা বেপরোয়াভাবে যানবাহন চালানোর কারণে ঘটছে বলে জানিয়েছে সংগঠনটি।

দুর্ঘটনারোধে বেশ কিছু পরামর্শ দিয়েছে সেভ দ্য রোড। সেগুলো হলো-

১. বিআরটিএর ম্যাজিস্ট্রেট টিমকে সক্রিয় করা।

২. ফিটনেসবিহীন যান যেন সড়কে না নামতে পারে এ জন্য বাস ডিপোগুলো পরিদর্শন করা।

৩. চালকের লাইসেন্স আছে কি না, তা তদারকি করা।

৪. বেপরোয়া গতিরোধে স্পিডগান, সড়কে সিসিটিভি, মোটরসাইকেল লেন ও পুলিশবুথ স্থাপন করা।

৫. বাস-ট্রাকসহ সব পরিবহনে গতি নির্ধারণ করে দেওয়া।

এর আগে, রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে সারাদেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ১৬৯ জন মোটরসাইকেলে, ৬২ জন নারী, ৭৭ জন শিশু, পথচারী ১০৩ জন, যানবাহনের চালক ও সহকারী ৬৩ জন, শিক্ষার্থী ৬২ জন এবং ১৪ জন শিক্ষক নিহত হয়েছে।

এ ছাড়া নৌ দুর্ঘটনায় ৭৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.