February 23, 2026, 10:20 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
ঈদুল আজহা উপলক্ষে ১৭ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঈদুল আজহা উপলক্ষে ১৭ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

আর ২২ ও ২৩ জুলাই শুক্র-শনিবার হওয়ায় ২৪ জুলাই থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। তাই প্রশাসনিকভাবে ১৫ দিনের ছুটি হলেও প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে মোট ১৭ দিন।

সোমবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। আর ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ। তবে ২২ ও ২৩ জুলাই শুক্র-শনিবার হওয়ায় ক্লাস শুরু হবে ২৪ তারিখ থেকে। তবে হল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে শিক্ষার্থীদের দাবি ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও হল যেন বন্ধ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

আই:নি/না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.