February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
নারায়ণগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত

নারায়ণগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত

নারায়ণগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোরিকশার চালক হানিফ (২৫), মামুন (৩০), নূরুউদ্দিন (৪৫) ও জামাল। আরেকজনের বয়স ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ কাচঁপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নবীর হোসেন দুর্ঘটনার তথ‌্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ডেমরা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চট্টগ্রাম মহাসড়কে উঠছিলো। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছয় জন আহত হন। তাদের উদ্দার করে স্থানীয় ও ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। নূরুউদ্দিন নামে একজন স্থানীয় হাসপাতালে মারা যান। এছাড়া, ঢামেক হাসপাতালে নিলে সেখানে চার জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.