February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
জেলা পরিষদ নির্বাচন: চরম উত্তেজনা বিরাজ করছে রাজশাহীর চারঘাট এলাকায়

জেলা পরিষদ নির্বাচন: চরম উত্তেজনা বিরাজ করছে রাজশাহীর চারঘাট এলাকায়

 

আগামী ১৭ ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী চারঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে আজ ১০ অক্টোবর জেলা প্রশাসক পুলিশ সুপার রাজশাহীর কাছে অভিযোগ করেছেন আলহাজ্ব মোঃ শফিউল আলম রতন।

অভিযোগ সূত্রে জানা গেছে চারঘাট উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাধারন ওয়ার্ড সদস্য প্রার্থী জনাব আলী তালা মার্কায় তাদের সামনেই ভোট দিতে হবে। এমন ঘোষণায় ভোটাররা ভীত হয়ে পড়েছেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে চারঘাট উপজেলার সকল শিক্ষক ও অফিসারদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কথা মত কাজ করতে হবে। এদিকে ৮ নং সাধারণ সদস্য প্রার্থী ঘুড়ি মার্কা আলহাজ্ব মোঃ শফিউল আলম রতন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি প্রশাসনের সকল মহলের কাছে অভিযোগ করেছি। আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনারা সঠিক তথ্য তুলে ধরুন।

এই ব্যাপারে রতনের দেওয়া সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো।

এ বিষয়ে চারঘাট উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম বলেন, শফিউল আলম রতন যা বলেছে সব ভিত্তিহীন বানোয়াট। আমি কারো পক্ষে কাজ করতেই পারি। কিন্তু রতন যে অভিযোগ করছেন তার কোন ভিত্তি নেই। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র।

শফিউল আলম রতন চারঘাট ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.