February 24, 2026, 12:14 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার দিবস উপলক্ষ্যে মোংলা বন্দরে ব্রেস্ট স্ক্রিনিংয়ের আয়োজন

আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার দিবস উপলক্ষ্যে মোংলা বন্দরে ব্রেস্ট স্ক্রিনিংয়ের আয়োজন

 

মোংলা প্রতিনিধি

আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার দিবস-২০২২ উপলক্ষ্যে মোংলা বন্দর হাসপাতালে বিনা মুল্যে মোংলা বন্দরের মহিলা কর্মকর্তা-কর্মচারী ও কর্মকর্তা-কর্মচারী মহিলা পোষ্যদের (২৫ বছরের উর্দ্ধে, স্ত্রী, কন্যা, মাতা) ব্রেস্ট স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন) এবং সভাপতিত্ব করেন মোংলা বন্দরের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা: আব্দুল হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দরের নারী কর্মকর্তা-কর্মচারী ও কর্মকর্তা কর্মচারীদের (নারী পৌষ্য) সেবা প্রত্যাশীগণ।

মোংলা বন্দরের উদ্যোগে বন্দর হাসপাতাল স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক ব্রেস্ট স্ক্রিনিং তিন দিন ব্যাপী প্রোগ্রাম ১০ অক্টোবরে এবং ১১ অক্টোবর পর্যন্ত চলবে মোংলা বন্দর হাসপাতাল, মোংলাতে এবং ১২ অক্টোবর মোংলা বন্দরের খুলনাস্থ চিকিৎসা কেন্দ্রে। মোংলা বন্দরের লেডি মেডিকেল অফিসার ডা. সোনিয়া তালেব মুক্তা এবং ডা. নিসাত শবনম, চিকিৎসা কর্মকর্তা কর্তৃক ব্রেস্ট স্ক্রিনিংয়ের তিনটি ধাপের মধ্যে দুই ধাপই সম্পন্ন করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্রেস্ট স্ক্যানিং এর জন্য ০২ টি বুথ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা তার বক্তব্যে বলেন, “ক্যান্সার আক্রান্ত পরিবারই একমাত্র বুঝে আক্রান্ত পরিবারের কষ্ট। জড়তা ও লজ্জায় বলতে না পারার ভয়ের কারণেই এই রোগ আমাদের দেশে বেশি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তিনি আরো বলেন এখন থেকে এই রোগের রোগ নির্ণয় ও চিকিৎসা মোংলা বন্দরে অব্যাহত থাকবে। বন্দর মেডিকেলের চিকিৎসসহ সংশ্লিষ্টদেরকে ব্রেস্ট ক্যান্সার এর বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সনাক্তকৃত রোগীকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগীতা প্রদানের নির্দেশনা প্রদান করেন।”

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.