February 23, 2026, 10:24 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
দেশে এখন করোনার চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত’র সংখ্যা বেশি

দেশে এখন করোনার চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত’র সংখ্যা বেশি

 

বাংলাদেশে এখন করোনার চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে মৃত্যুও বাড়ছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৭৪ জন।

গত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (১১ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫ জন। সব মিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী। ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৬৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৩০৩ জন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৫ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.