February 24, 2026, 12:10 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ জন

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ জন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।
শুক্রবার (১ জুলাই) ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির আঞ্চলিক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়, কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহার করার একদিন পরই এ হামলা চালানো হলো।

ইউক্রেনের দাবি করছে, তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ তলা ভবন ধ্বসে ৪৭ জন হতাহত হয়েছেন। যার মধ্যে ১৭ জন নিহত।

স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহারের কারণও জানিয়েছে মস্কো। এক বিবৃতিতে সেনা প্রত্যাহারের বিষয়টি একটি শুভেচ্ছাসূচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে মস্কোর কর্মকর্তারা। এর মাধ্যমে তারা বলতে চাইছে, ইউক্রেন থেকে কৃষিপণ্য পরিবহনে রাশিয়া যে বাধা সৃষ্টি করছে, এমন অভিযোগ মিথ্যা।

সূত্র: আল জাজিরা

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.