February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ময়মনসিংহে বিএনপির সমাবেশ: ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে বিএনপির সমাবেশ: ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা। মহাখালী থেকে ছাড়ছে না কোন বাস এতে দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।

তবে পরিবহন মালিকদের দাবি, আজ (শনিবার) ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। এ সমাবেশে পরিবহন বা বাসে হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। তাই তারা আজ ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী বাস যাত্রী পরিবহন করে। খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার সকাল থেকে এই টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল থেকে টার্মিনালটিতে ময়মনসিংহগামী যাত্রীদের ভিড় হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামদানী খন্দকার জাগো নিউজকে বলেন, সম্প্রতি চট্টগ্রামে বিএনপি সমাবেশ শেষে পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং বাস ভাঙচুর করা হয়েছে। আজ ময়মনসিংহে বিএনপি সমাবেশে একই ঘটনা ঘটতে পারে। তাই এই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, পুলিশ ও দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাদের মৃত্যু, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার দুপুর ২টায় ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আজ ময়মনসিংহ পলিটেকনিকাল ইনস্টিটিউট মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.