February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

 

ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লাঠিসোঁটা নিয়ে সমাবেশে অংশগ্রহণ করছে বিএনপি নেতাকর্মীরা, যা আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সমাবেশে লাঠিসোঁটা বহন না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন।

শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশে লাঠি নিয়ে আসতে বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দেওয়া হয়েছিল। এটা কিসের ইঙ্গিত বহন করেছিল, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা দেখেছি, বিএনপি কর্মীরা রাজধানীর বিভিন্ন সমাবেশে আসার সময় পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। এগুলো কী মিন করে আপনারা নিজেরাও বোঝেন, নিজেরাও জানেন। আমরা তাদের বলি, আপনারা নির্বিঘ্নে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পালন করুন। সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা, এটা আইনসিদ্ধ নয়।

তিনি আরও বলেন, তারা যাতে কোনো ভাঙচুর অথবা কোনো বিশৃঙ্খলায় লিপ্ত না হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে থাকবেন, খেয়াল রাখবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাতে সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে, সেটাও আমাদের জিজ্ঞাসা। সবাই যেন আইন মেনে চলে, সুশৃঙ্খলভাবে যার যার কর্মকাণ্ড পালন করে এটাই আমি আশা রাখি। কিন্তু তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদের করার কিছু আছে। আইনশৃঙ্খলা তাদের মেনে চলতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.