February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
বিএনপিকে মাথা খারাপ না করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

বিএনপিকে মাথা খারাপ না করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

 

বিএনপিকে মাথা খারাপ না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা মাথাটা খারাপ করিয়েন না। মাথা খারাপ করে আবার পেট্রোল বোমা নিয়ে নামবেন, আমরা এই ভয়ে আছি।

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, মাথা খারাপ করে আবার জাতীয় পতাকায় লাঠিসোটা নিয়ে নামবেন। আমরা তো সেই ভয়ে আছি। আমরা তো ভয় করি সেটা যে, আপনারা আন্দোলন করতে গিয়ে সহিংসতার উপাদান যুক্ত করেন। সেটা নিয়ে আপনাদের ভাবনা আছে। এটা তো দেশের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তার ব্যাপার আছে।

‘বিএনপির আন্দোলনের গতি দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে’- মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় মুক্ত আছেন। বিএনপি ১২/১৩ বছর ধরে কিন্তু এই মুক্ত অবস্থাটা ক্রিয়েট করতে পারেনি। তারা বাংলাদেশে চোখে পড়ার মত একটি দৃশ্যমান আন্দোলন-বিক্ষোভ বেগম জিয়ার জন্য করতে পারেনি। তাদের মুখে এটা শোভা পায় না।

‘বিএনপির আন্দোলনে লোক দেখে আমরা ভয় পাই না। তারা যত লোকের টার্গেট দেয়, তত লোক কি হয়? আমি নিজেই বলেছি, অনেকে বলেছে; ৩০/৩৫/৫০ হাজার লোক হয়েছে। আমি প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে বলেছি, তিনিও সেটাই বলেছেন। আমি বলছি, চট্টগ্রামে লাখের কাছে লোক হয়েছে। সত্যকে আড়াল করে লাভ নেই। সত্য‌ আড়াল করব কেন?’

তিনি বলেন, বিএনপি যেভাবে লোক সমাগম করছে, গত কয়েক বছরে করেছে; সেই হিসেবে এটা ফ্লপ হয়ে গেছে- এটা আমার মনে হয় সঠিক নয়। আমরা শুধু তাদের বলি শান্তিপূর্ণ করেন। ঢাকা আপনি দশ লাখ বসান। আপনারা দশ লাখ বসালে আমরা ৩০ লাখ বসিয়ে দেব।

কাদের বলেন, এখন কিছু লোক দেখছেন। আমি তো বলি তাদের দলের নেতাকর্মী। তাদের মাথায় ঢুকিয়েছে, ক্ষমতায় এসেই যাচ্ছে। তারপর আবার কিছু লোক যে অভাব কষ্টে আছে, সে ধরনের কিছু লোকও তাদের সভা-সমাবেশে আসছে।

এই যানজটের কথা বললেন, তারা রাস্তা বন্ধ করে সমাবেশ করে; তাদের তো একবারও বললেন না, ‘আপনারা রাস্তা বন্ধ করে সমাবেশ করছেন কেন’- যোগ করেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.