February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামে বিদুৎতের তারে স্পৃষ্ট হয়ে মা ও তিন বছরের ছেলের মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম মরিয়ম বেগম(৩০) সে বাধাইড় গ্রামের হযরত আলীর সহধর্মীনি ও তিন বছরের শিশু মাহফুজুর রহমান । রবিবার দুপুরে দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। এঘটনায় পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, সেই সাথে নিহত মরিয়মের বাকি দুই সন্তান স্বামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

জানা গেছে, রবিবার দুপুরের দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামের হযরতের স্ত্রী বাড়ির পানি খাওয়ার মটরের সুইজ দিতে গেছেন। দেওয়ার পর দেখে শিশু মাহফুজুর তারে হাত দিয়ে আছে। এসময় মা মরিয়ম কোলের শিশুকে তুলতে গিয়ে নিজেও তারের সাথে জড়িয়ে পড়ে। পরে সব বন্ধ করে দেখে দুজনেই মারা গেছেন। মরিয়ম বেগমের আরো দুই সন্তান রয়েছে।

মুন্ডুমালা পুলিশ ফাড়ির আইসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুবই মর্মান্তিক ও বেদনা দায়ক ঘটনা। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মানুষের আহাজারিতে গ্রাম ভাড়ি হয়ে পড়েছে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.