February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ময়মনসিংহে ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও ভন্ড বাবা!

ময়মনসিংহে ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও ভন্ড বাবা!

নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দায় ভক্তের বাড়িতে আশ্রয় নিয়ে ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে খেতা শাহ নামের এক ভন্ড ফকির। তিন সন্তান ফেলে ফকিরের সাথে স্ত্রী চলে যাওয়ায় বিপাকে পড়েছেন শফিকুল ইসলাম (৩০) নামের ওই ফকির ভক্ত।

জানা গেছে বাড়িতে আশ্রয় নিয়ে ভক্তের স্ত্রী ও ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন ফকির ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামে এক ফকির এমন ঘটনা ঘটে ময়মনসিংহের তারাকান্দায়। এই ঘটনায় ভক্ত তার স্ত্রীকে উদ্ধার করতে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফকির ফজলুল হক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের কথিত আধ্যাতিক খেতা শাহ (৬০) নামে পরিচিত।শুক্রবার (১ জুলাই) সন্ধ্যার পর তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করছেন।

কথিত আধ্যাতিক ফকির ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ’র (৬০) সাথে তারাকান্দার এক যুবকের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুত্র ধরেই ওই যুবক খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন।

এরপর ভালই কাটছিল খেতা শাহ’র দিন। এর মাঝে গত ২২ জুন ভক্তের স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর তারা নিখোঁজ, পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

ওই ভক্ত বলেন, আমি বিশ্বাস করে খেতা শাহকে আমার নিজের বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। বিশ্বাস ভঙ্গ করে খেতা শাহ আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিন সন্তান নিয়ে আমি এখন খুব বিপদে আছি।

অনেক জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের পাওয়া যায়নি। তাদের খোঁজে পেতে থানায় অভিযোগ দায়ের করেছি বলেও জানান তিনি।ওসি আবুল খায়ের আরও বলেন, অভিযোগ পেয়েছি এবং তাদেরকে উদ্ধারে কাজ করছে।

 

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.