February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
গাজীপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

গাজীপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

গাজীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে আল আমিন (২৫) নামের দগ্ধ একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, আল আমিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিলো। ওই দুর্ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত ১৩ অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচ জন দগ্ধ হন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.