February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

 

সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান৷

প্রতিমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে ৭০ শতাংশ এবং আগামীকালের মধ্যে শতভাগ বিদ্যুৎ কানেক্টিভিটির আওতায় চলে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, সিত্রাং উপকূলীয় এলাকায় আঘাত করেছে। বিদ্যুতের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন।

তিনি বলেন, তবে কোনো ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

তিনি বলেন, আশা করছি, বিকেলের মধ্যে ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরবে। কাল দুপুরের মধ্যে শতভাগ সম্পন্ন হবে। আমাদের কর্মীরা কাজ করছেন। বেশ ক্ষতি হয়েছে। অনেক সাব স্টেশনে পানি উঠেছে। টাকার হিসাবটা আরও পরে জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.