February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজদের মধ্যে আরো ৩ শ্রমিকের লাশ উদ্ধার

মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজদের মধ্যে আরো ৩ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরো তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

উদ্ধার হওয়া লাশগুলো হলো পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারির ছেলে জাহিদ বারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে আরো তিনটি লাশ উদ্ধার করেছে। এ নিয়ে চারজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো আরো চার শ্রমিক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার একই এলাকার ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকির নামে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে এক জনের লাশ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতেঅভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ইতোমধ্যে আরো তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছিলো একটি ড্রেজার। ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে ড্রেজারটি ডুবে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.