February 23, 2026, 5:11 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
আবারও সাফের প্রেসিডেন্ট হলেন কাজী সালাউদ্দিন

আবারও সাফের প্রেসিডেন্ট হলেন কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: আবারও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এ নিয়ে তিনি টানা চতুর্থবার সাফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাফের কংগ্রেস শেষে সভাপতি হিসেবে সালাউদ্দিনের নাম ঘোষণা করেন সাফের সেক্রেটারি আনওয়ারুল হক হেলাল।

আগে থেকেই নিশ্চিত ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের প্রেসিডেন্ট হচ্ছেন কাজী সালাউদ্দিন।

বাকি ছয় দেশ থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি। আজ সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হওয়া কংগ্রেসে চূড়ান্ত ঘোষণা চলে এলো।
২০০৯ সালে সাফের সভাপতি নির্বাচিত হন। তারপর থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন একের পর এক।

বাফুফে সভাপতি হতে নির্বাচনের মাধ্যমে লড়াই করতে হয়েছে সালাউদ্দিনকে। কিন্তু সাফের সভাপতি পদে তাকে কোনো প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি।

২০০৯ থেকে সালাউদ্দিনের অধীনে সাফের ২২টি টুর্নামেন্ট হয়েছে। তার মধ্যে ৬টি সাফ চ্যাম্পিয়নশিপ। এ ছাড়া ৫টি নারী চ্যাম্পিয়নশিপ।

 

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.