February 24, 2026, 12:13 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচল 

আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচল 

 

অনলাইনে টিকেট বিক্রির মধ্যদিয়ে রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। সকাল ১০টা ৩০ মিনিটে নভোএয়ারের ১ম ফ্লাইট রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার পৌছাবে ১২টায়। আজ রবিবার (৩০ অক্টোবর) থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করেছে নভোএয়ার।

নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, আজ রবিবার (৩০ অক্টোবর) থেকে রাজশাহী-কক্সবাজার রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য ৫ হাজার ৯০০ টাকা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট।

উল্লেখ্য, ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী- কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সুত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.