February 24, 2026, 12:13 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ভারতে সাজা ভোগ করে দেশে ফিরলো ২৩ বাংলাদেশি

ভারতে সাজা ভোগ করে দেশে ফিরলো ২৩ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি নাগরিক।

রোববার (৬ নভেম্বর) বিকেলে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতিতে ডাউকি ইমিগ্রেশন পুলিশ তাদের তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।

পরবর্তীতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভারত থেকে ফেরা ২৩ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এদের মধ্যে, আবার অনেকেই বিভিন্ন প্রলোভনে পরে চোরাই পথে ভারতে যান। সেখানে আটকের পর তারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।’

রুনু মিয়া বলেন, ‘পরবর্তীতে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতের ইস্ট ইন্ডিয়া রাজ্যের তামাবিল স্থলবন্দর দিয়ে আজ তাদের দেশে পাঠানো হয়। দেশে ফেরার পর তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.