February 24, 2026, 12:13 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ঘুস এখন টাকায় নয়, ডলারে লেনদেন হয়: হাইকোর্ট

ঘুস এখন টাকায় নয়, ডলারে লেনদেন হয়: হাইকোর্ট

মঙ্গলবার (৮ নভেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

সিলেট জেলা কারাগারে ‘জহুরুল ইসলাম আশু’ এই নামের একজনের পরিবর্তে আরেকজন চাকরি করছেন- এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিতে আদালত এ মন্তব্য করেন।

আদালতে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

গণমাধ্যমে প্রচারিত খবরে জানা গেছে, ছদ্মবেশ ধারণ এবং বিভিন্ন জাল জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম ও সিলেট কারাগারে ২০০ কারারক্ষী চাকরি করছেন। পরে কারা কর্তৃপক্ষ তদন্ত করে ৮৮ জনের জাল জালিয়াতির প্রমাণ পায়। এর মধ্যে তিনজনকে পাওয়া গেছে যারা একজনের পরিবর্তে আরেকজন চাকরি করছেন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আজ শুনানি হয়েছে।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এখন গণমাধ্যমে দেখা যায় ঘুস লেনদেন হয় বস্তায় বস্তায়।

তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, এখন আর বস্তায় নয় ঘুষ লেনদেন হয় ডলারে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.