February 24, 2026, 2:48 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি নিজাম। তিনি টেলিফোনে যুগান্তরকে জানান, মোহাম্মদ আলী বাজারের ডুলামিয়া এলাকায় হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ারকর্মীরা ফেনী সদর হাসপাতালে নিয়ে গেছেন।

তিনি জানান, তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর অন্যজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ফিরোজপুর জেলার মনির হোসেন ও জমির উদ্দিনের নাম জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় লক্ষীপুর জেলার রিয়াজ উদ্দিন নামে আরো একজন মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দূর্ঘটনা কবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.