February 24, 2026, 12:11 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবির ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।আজ সোমবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় নৌকা ডুবির এই ঘটনা ঘটে। মৃত দুজন হলেন, রাজশাহীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)। রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারে চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আসিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, বর্তমানে রামেক হাসাপাতলে তাদের লাশ রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.