February 23, 2026, 5:12 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
নাটোর যাত্রীবাহী বাসচাপায় তিনজন নিহত

নাটোর যাত্রীবাহী বাসচাপায় তিনজন নিহত

 

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে লালপুর ইউনিয়নের ডেবরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের নূর মোহাম্মদের শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (৩৫) ও নাতি মো. ইভান (৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহতরা মোটরসাইকেলে করে লালপুর থেকে গোপালপুর যাচ্ছিলেন। ডেবরপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জি এম ট্রাভেল (রাজ মেট্রো ব-১১-০১৩৫) নামের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সোহাগ ও শিশু ইভান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুল ইসলাম জানান, তিন জনের লাশ থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.