February 24, 2026, 12:13 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
গোদাগাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোদাগাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 

গোদাগাড়ী
রাজশাহীর গোদাগাড়ীতে আঁখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ নভেম্বর) উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে গোদাগাড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।জানা যায় আঁখি আক্তার নওগাঁ নেয়ামতপুরের আফজাল হোসেনের মেয়ে।

সোমবার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়,প্রেম থেকে বিয়ে হয় মৃত বজলুর রহমানের ছেলে সাগরের সাথে।কিন্তু বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক নির্যাতন করতেন সাগর।অত্যাচার সহ্য করতে না পেরে আখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।এলাকাবাসী দেখে কয়েক দফা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন।শেষ সোমবার সাড়ে চারটার দিকে গলাই ফাঁস নেয় আঁখি আক্তার।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (মর্গে) পাঠানো হয়েছে।লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.