February 24, 2026, 2:53 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৫টি প্রাইভেট কার পুড়ে ছাই

রাজশাহীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৫টি প্রাইভেট কার পুড়ে ছাই

রাজশাহী

রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজ এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির বেশকিছু মালামাল পুড়ে গেছে। সেই সাথে বাড়ির পাশের একটি কার সেন্টারে থাকা ৫টি প্রাইভেটকার পুড়ে গেছে। ওই কার সেন্টার থেকেই আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানার, কার সার্ভিসিং সেন্টারে আগুনে লেগে ৫ টি কার পুড়ে গিয়েছে। পরে সেখান থেকে পাশের ১০ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির ২ তলায় থাকা একটি রেস্টুরেন্ট পুড়ে যায়। তবে, আবাসিক ফ্ল্যাট গুলোতে তেমন কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় একজন আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ নভেম্বর ভোর ৪ টার দিকে প্রথমে কার কেয়ারে সেন্টারে আগুন লাগে। পরে সেখান থেকে পাশের বিল্ডিংএ আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভোর ৪ টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় ২ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.