February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
আওয়ামী লীগ এখন লুটেরা দলে পরিণত হয়েছে: রাজশাহীতে ফখরুল

আওয়ামী লীগ এখন লুটেরা দলে পরিণত হয়েছে: রাজশাহীতে ফখরুল

 

আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, সব সেক্টরে দুর্নীতি করে লুটেরা দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে চায় বিএনপি। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপির সমাবেশ দেখে সরকার ভয় পাচ্ছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ১০ তারিখে ঢাকায় সমাবেশের কথা শুনে দিশেহারা হয়েছে সরকার। যখন তাদের দরকার তখনই তারা জঙ্গি তৈরি করে।

 

রাজশাহীতে সমাবেশ ঘিরে সকাল থেকেই সমাবেশে দলটির নেতাকর্মীদের ভিড় ছিল। বিএনপি নেতাদের দাবি, নানান প্রতিকূলতার মধ্যেও হাজার-হাজার মানুষের উপস্থিতি সমাবেশকে সফল করেছে। সমাবেশে খালেদা জিয়ার মুক্তি-সুচিকিৎসা আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.