February 24, 2026, 2:48 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
১০ ডিসেম্বর জাতির অস্তিত্বের লড়াই: মির্জা ফখরুল

১০ ডিসেম্বর জাতির অস্তিত্বের লড়াই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

১০ ডিসেম্বরের কর্মসূচিকে সামনে রেখে সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতারা।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আন্দোলন ছাড়া কিছুই করার নাই। গোটা দেশ জেগে উঠেছে। আগের ৯টি গণসমাবেশ জনগণ সফল করেছে। যেকোনো মূল্যে ১০ তারিখে ঢাকার সমাবেশ সফল করতে হবে। এটা জাতির অস্তিত্বের লড়াই বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, মামলা-হামলা গ্রেফতার উপেক্ষা করে প্রস্তুতি নিতে হবে। পেশাজীবীদের এগিয়ে আসতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের আন্দোলন বেগবান করতে হবে। অতীতেও পেশাজীবী ও বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মুক্তিযুদ্ধের চেতনা আজ বিপন্ন দাবি করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা এটাই করে, এটাই তাদের গুণ। তারা ভয় পায় এবং লুট করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.