February 24, 2026, 2:48 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
তানোরে ৮০লিটার চোলাই মদসহ আটক ৪জন

তানোরে ৮০লিটার চোলাই মদসহ আটক ৪জন

 

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় ৮০লিটার চোলাই মদসহ সিআর মামলায় পলাতক ৪জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার কলমা ইউপির চকরতিরাম গ্রামের সুনিল হেমরমের পুত্র নিপেন হেমরম(৪৫) কে ৭০লিটার দেশীয় চোলাই মদ ও একই ইউপির কেওয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র ছয়মুদ্দিন(৫৫)কে ১০লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এছাড়াও সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন, তানোর পাড়া গ্রামের মকসেদ আলীর পুত্র রতন মন্ডল ও নিজামপুর গ্রামের তরণী কান্ত মন্ডলের পুত্র নিরেন চন্দ্র মন্ডল(৪৭) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.