February 24, 2026, 12:07 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
মোহনপুরে চুরির মালামালসহ জামাই-শশুর গ্রেপ্তার

মোহনপুরে চুরির মালামালসহ জামাই-শশুর গ্রেপ্তার

মোহনপুর

রাজশাহীর মোহনপুরে চুরির মালামালসহ জামাই-শশুরকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, মোহনপুর উপজেলার মৌগাছী ইউপির মৌগাছী বাজারে ১৪ ডিসেম্বর বুধবার রাতে দোকানে চুরি হলে দোকান মালিক একই ইউপির বাটুপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলমগির হোসেন (৪২) বাদী হয়ে থানায় মামলা করলে মোহনপুর থানা পুলিশ চুরি যাওয়া ১টি ব্যাটারি ও অটো রিক্সার দোকানের নতুন ব্যাটারি, দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরা ও অন্যান্য নতুন-পুরাতন যন্ত্রাংশ অভিযান চালিয়ে উদ্ধার করেন এবং দুজন চোরকে গ্রেপ্তার করে। পরে পুলিশ জানতে পারে চোরেরা সম্পর্কে জামাই-শ্বশুর।

গ্রেফতারকৃতরা হলো মৌগাছী ইউপির বাটুপাড়া গ্রামের মইফুল সরদারের ছেলে শান্ত হোসেন (২২) এবং উপজেলার বাকশিমইল ইউপির খাড়ইল গ্রামের মৃত আনিসের ছেলে ওয়াসিম (৪০)। চুরি যাওয়া উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২ লক্ষ ২৪ হাজার ৬০০টাকা।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, চুরি যাওয়া মালামালসহ মাত্র ১৩ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফপ্তার করা হয়েছে। ৪৬১/৩৮০ পেনাল কোড ধারা মোতাবেক ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.