February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে পুলিশ পরিচয়ে কসাইখানা থেকে ৪৪ কেজি গরুর মাংস নিয়ে উধাও

রাজশাহীতে পুলিশ পরিচয়ে কসাইখানা থেকে ৪৪ কেজি গরুর মাংস নিয়ে উধাও

পুঠিয়া

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের পরিচয় দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে আওয়ামী লীগ নেতার কসাইখানা থেকে ৪৪ কেজি গরুর মাংস নিয়ে উধাও হয়েছেন দুই প্রতারক।যার মূল্য ২৯ হাজার ৫০০ টাকা। পুঠিয়ার বিড়ালদহ বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বানেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

হান্নান বলেন, অটোরিকশায় করে আমার কসাইখানায় এসে দুজন ব্যক্তি নিজেদের থানার পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তারা বলেন ইউএনও স্যার তার বাসভবনের অনুষ্ঠানের জন্য মাংস নিতে পাঠিয়েছেন তাদের। ৫০ কেজি গরুর মাংস লাগবে এবং সঙ্গে একজন কসাই যেতে হবে। সেখানে গিয়ে মাংসগুলো ছোট ছোট সাইজ করে দিতে হবে এবং কাজ শেষে বিল পরিশোধ করা হবে। পরে জবাইকৃত গরু থেকে ৪৪ কেজি, গরুর চারটি পা নিয়ে একজন কসাই তাদের সঙ্গে অটোতে যান।

এরপর ওই দুই ব্যক্তি পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে একজন জানান, আমি মাংস নিয়ে স্যারের বাসভবনে যাব এবং অপরজন টাকা থানা থেকে দেওয়া হবে বলে ওই কসাইকে জানান। পরে টাকা আনতে ওই কসাইকে থানায় পাঠিয়ে দিয়ে তারা ভেগে যান।

পরে তাদের বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে রাত ৮টার দিকে হান্নান থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে একটি প্রতারক চক্র ঘটনা ঘটাচ্ছে। কিন্তু আটক কিংবা অপরাধ করে ধরা পড়ছে না।

থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, ভুক্তভোগী ঘটনার দিন রাতে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণা করছে। এ বিষয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.