February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে কথিত ঈসা নবী পরিচয়দানকারী গ্রেপ্তার

রাজশাহীতে কথিত ঈসা নবী পরিচয়দানকারী গ্রেপ্তার

রাজশাহীর

রাজশাহীতে আটক কথিত ঈসা নবী। গতবছর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেকে ঈসা নবী দাবি করতে দেখা যায় এক ব্যাক্তিকে। ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় ব্যাক্তিরা তাকে বুঝিয়ে ছেড়ে দেয়।

তবে, এবারে খ্রিষ্টান ধর্মাবলম্বিলের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র বড়দিনে রাজশাহীর মেষ পালক গির্জার প্রার্থনালয়ে পবিত্র কোরআন শরীফ লাল কাপড়ে মুড়িয়ে রেখে পালিয়ে যায় ঈসা নবী দাবিকারী ব্যাক্তি।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাম চৌধুরী। সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনী এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে আটক হয় এই ব্যাক্তি। পরে পুলিশের কাছে আটক অবস্থায়ও সেই ব্যাক্তিটি নিজেকে ঈসা নবী দাবি করে।

ঘটনার পর আরএমপি পুলিশ কমিশনার আবু-কালাম সিদ্দিক সাংবাদিকদের বলেন, রোববার সকাল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় গীর্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান।

পুলিশ বলেছে, যিশুখ্রিস্টের জন্মদিন বড় দিনের ধর্মীয় ভাবগম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্ট করা, ধর্মীয় পবিত্রতা বিনষ্ট করা এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার জন্য গোলাম চৌধুরী গীর্জায় কোরআন শরীফ রেখে আসে। তবে, ব্যাক্তিটির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.