February 23, 2026, 5:12 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
রাজশাহীতে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ ৩ চোর গ্রেফতার

রাজশাহীতে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ ৩ চোর গ্রেফতার

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ ৩ চোরকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ। এসময় আসামিদের হেফাজত হতে ২ টি মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ীর মো: রাকিব আলীর ছেলে মো: রিফাত (১৯)), বারইপাড়ার মৃত মাজেদের ছেলে মো: রাসেল আহম্মেদ (১৯) ও মৃত আসাদুলের ছেলে উজ্জ্বল (২০)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৭ জানুয়ারি ২০২৩ বিকেল ৫.০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, এসআই মো: রনি মিয়া ও তার টিম থানা এলাকায় বিশেষ টহল ডিউটি করছিল। এসময় থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড়ে কতিপয় ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রয় করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে আসামি মো: রিফাতকে একটি চোরাই মোটরসাইকেল-সহ আটক করেন।

গ্রেফতারকৃত আসামি রিফাতকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চোরাই মোটরসাইকেলটি তাকে রাসেল ও উজ্জ্বল বিক্রি করার জন্য দিয়েছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, তাদের কাছে আরেকটি চোরাই মোটরসাইকেল বায়া বাজারের একটি বাসায় আছে। রিফাতের দেওয়া তথ্যমতে শাহমখদুম থানার ঐ টিম আজ ৮ জানুয়ারি ২০২৩ (৭ জানুয়ারি ২০২৩ দিবাগত) রাত ২.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার বায়া বাজারের একটি বাড়ি হতে আসামি রাসেল ও উজ্জ্বলকে ১ টি চোরাই মোটরসাইকেল-সহ আটক করেন। উল্লেখ্য, আসামিদের নিকট হতে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, সন্তু ও মোমিন চোরাই মোটরসাইকেল ২ টি বিক্রি করার জন্য তাদের দিয়েছিল। আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত মোটর সাইকেল-সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে থাকে বলে স্বীকার করে।

পুলিশ কর্তৃক ২ টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে শাহমখদুম থানায় ১ টি উদ্ধারজনিত মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.