February 23, 2026, 5:14 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
রাজশাহীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী নিহত

রাজশাহীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী নিহত

নাজমুল আরেফিন

রাজশাহীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজশাহীর লিলি হলের মোড়-দারুসা সড়কে পবা উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অধীনে।

নিহত তিনজন হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।


কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন জানান, বিকালে রাজশাহী শহরের দিকে ঢুকছিলেন মোটরসাইকেল আরোহী তিনজন। আর শহর থেকে আসছিল একটি রড বোঝাই ট্রাক। ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.