February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে শিশুর জন্ম সনদে মা-বাবার জাতীয়তা উগান্ডা

রাজশাহীতে শিশুর জন্ম সনদে মা-বাবার জাতীয়তা উগান্ডা

পুঠিয়া

রাজশাহীর পুঠিয়ায় এক শিশুর জন্ম সনদে মা-বাবার জাতীয়তা এসেছে উগান্ডা। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

তবে পরিষদের সংশ্লিষ্ঠরা বলছেন, এটা সার্ভারের কারণে এমনটি ঘটেছে। উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম বলেন, ‘গত প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্ম সনদের জন্য পরিষদে আবেদন করা হয়। এদিকে গতকাল সোমবার সকালে পরিষদ থেকে জন্ম সনদটি তুলে আনা হয়। পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তার স্থানে বাংলাদেশের স্থলে উগান্ডা লেখা। আর ওই সনদে চেয়ারম্যান নিজেই সীল স্বাক্ষর করেছেন।’

রাকিবুল ইসলাম আরও বলেন, ‘এই ভুলের বিষয়টি গতকাল সোমবার পরিষদে জানালে সংশোধনীর জন্য তাঁদের আবারো টাকা দিতে হয়েছে।’

নাম প্রকাশ না করা শর্তে একজন ইউনিয়ন পরিষদের সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘পরিষদের ডাটা এন্টি অপারেটর মাঝে-মধ্যেই এমন ঘটনা ঘটাচ্ছে। বিষয়গুলো তদারকি করতে চেয়ারম্যান ও অপারেটরকে একাধিকবার বলেও কোনো লাভ হচ্ছে না। আর তাঁদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে জনসাধারণকে।’

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু বলেন, ‘এটা আমাদের ভুল নয়, মাঝে মধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগি সংশোধনীর আবেদন করলে দিলে আমরা ঠিক করে দিব।’

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.