February 23, 2026, 5:09 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
নেপালে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭তে পৌঁছেছে। কাঠমাণ্ডু থেকে পোখরাগামী ওই বিমানে মোট ৭২ জন আরোহী ছিলেন। রোববার রয়টার্স ও এএফপি এ তথ্য জানিয়েছে।

এএফপি জানিয়েছে, বিমানে ৫৩ জন নেপালি এবং ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচ জন ছিল ভারতীয়।

পুলিশ কর্মকর্তা অজয় কেসি রয়টার্সকে বলেছেন, ‘আমরা ৩১টি মৃতদেহ হাসপাতালে পাঠিয়েছি এবং এখনও ৩৬টি মৃতদেহ ধ্বংসস্তুপ থেকে বের করছি।’ উদ্ধারকর্মীরা পর্যটন শহরটির বিমানবন্দরের কাছে দুই পাহাড়ের মাঝখানে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধায় পড়েছে। এ কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

রোববার সকাল ১০টা ৩৩ মিনিটের দিকে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের ২০ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন নেপালের বেসমারিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.