February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
সংবাদ প্রকাশের পর বসতভিটা ফিরে পেলো সেই আদিবাসী পরিবার

সংবাদ প্রকাশের পর বসতভিটা ফিরে পেলো সেই আদিবাসী পরিবার

গোদাগাড়ী

রাজশাহীর জেলা প্রশাসকের হস্তক্ষেপে ৪০ বছর পর ভূমিদস্যুদের হাত থেকে বসতভিটা ফিরে পেলো আদিবাসী পরিবার।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বামলাহাল মৌজার ৯০১ দাগের ৩৪ শতক খাস জমি ভোলা মার্ডি নামক এক আদিবাসীকে ১৯৮৯-৯০ সালে বন্দোবস্ত দেওয়া হয়।

আদিবাসী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ গোদাগাড়ী সদরের ভূমিদস্যু সারোয়ার জাহান ডাবলু স্থানীয় শাজাহানের সহযোগিতায় জায়গাটি জবর দখল করে আসছিলো।

দুই-তিন সপ্তাহ আগে হঠাৎ আদিবাসী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তারা ভবন নির্মান কাজ শুরু করে।

কয়েকদিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুকে অভিযোগ দেওয়ার পরও কোন পরিত্রাণ পাইনি আদিবাসী ভোলা মার্ডি।

স্থানীয় ভাবে জায়গাটি উদ্ধারের জন্য দিকহারা হয়ে পড়েন ভোলা মার্ডি।

কোন উপায় না পেয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ভোলা মার্ডি রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার সাথে সাথে রাজশাহী জেলার জেলা প্রশাসক আব্দুল জলিল গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসানকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান সেই নির্দেশনা মোতাবেক আজ শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলের দিকে সরেজমিনে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাই।

পরে অভিযান পরিচালনা করে বুলটুলাইজার দিয়ে নির্মানাধীন অবৈধ স্থাপনা গুডিয়ে দিয়ে আদিবাসী পরিবারের নিকট জমিটি ফিরিয়ে দেওয়া হয়।

এই বিষয়ে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান বলেন, ডিসি স্যারের নির্দেশনায় তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে বাড়ী গুড়িয়ে দিয়ে আদিবাসী ভোলা মার্ডিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান।

ভোলা মার্ডি বলেন, দীর্ঘদিন পর আমার জায়গা পেয়ে খুব খুশি হয়েছি। জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.