February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
পাঠ্যবইয়ে হওয়া ভুল সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ে হওয়া ভুল সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে হওয়া ভুল সংশোধন করা হবে। সামান্য ভুল বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানাবেন না।’

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৫ সালে নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।

সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে।

এছাড়া, নবম-দশম শ্রেণির বেশ কয়েকটি পাঠ্যবইয়ে ভয়াবহ ভুলের কারণে ইতিহাসবিকৃতি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সমালোচনার মুখে ভুলের সংশোধনী প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.