February 24, 2026, 12:11 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
জাতীয় সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল পাস

জাতীয় সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল পাস

নিউজ ডেস্ক

জাতীয় সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল পাস হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দু’টি বিভাগ সৃষ্টি হওয়ায় মূলত ২০১৬ সালের এই আইনটিতে সংশোধনী আনা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলটি পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য তুলে ধরেন। তারা নার্সের অভাবে রোগীরা সেবা পাচ্ছে না বলেও অভিযোগ তোলেন।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা কম। মোট চিকিৎসকের তিনগুণ নার্স প্রয়োজন হয়। নার্সের সংখ্যা বাড়ানোর কার্যক্রম চলছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬ বলবৎ হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নামে দুটি পৃথক বিভাগ সৃষ্টি হওয়ায় এই আইনে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ এর জায়গায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ’ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এছাড়া ‘বাংলাদেশ নার্সিং কাউন্সিল’ এর পরিবর্তে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল’, ‘সেবা পরিদপ্তর’ এর জায়গায় ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর’, স্বাস্থ্য অধিদপ্তরের জায়গায় স্বাস্থ্য সেবা অধিদপ্তরসহ কয়েকটি পদের নাম পরিবর্তন হওয়ায় আইনটি সংশোধন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.