February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন

চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন

নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ছয়টি আসনের উপনির্বাচনের বিষয়ে সিইসি বলেন, কিছু অনিয়ম হলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। উপনির্বাচনে উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে।

তিনি বলেন, অনেক জায়গায় মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। আশা করছি ২ থেকে ৪ ঘণ্টা পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ছয়টি আসনে প্রার্থী ছিলেন ৪০ জন। ভোটার সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.