February 23, 2026, 5:13 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
ভারতের গ্যাংটকে ভূমিধসে একই পরিবারের তিন জনের মৃত্যু

ভারতের গ্যাংটকে ভূমিধসে একই পরিবারের তিন জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমের রাজধানী গ্যাংটকে টানা বৃষ্টিতে ভূমিধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র বলছে, রাত ১টা ১৫ মিনিটে টানা বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনা ঘটে। বিমল মঙ্গার নামে এক ব্যক্তির বাড়ি ধসে তার স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হয়। শিশু দুটির বয়স ৭ ও ১০ বছর।

অন্যদিকে, উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওই জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুর জেলাতেও। বুধবারও ওই জেলাগুলোতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ১৯৯৫ সালের পর এবারই রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে।

সম্প্রতি ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১২৬ জনের মৃত্যু খবর পাওয়া যায়। পানিবন্দি হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। চরম সংকট বিরাজ করছে বন্যাকবলিত এলাকাগুলোতে।

সূত্র: আনন্দবাজার

 

আই/না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.