February 23, 2026, 5:07 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
রাজশাহী’তে ২ নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা; গ্রেফতার ৪

রাজশাহী’তে ২ নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা; গ্রেফতার ৪

আরএমপি নিউজ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সপুরা বিসিক শিল্পনগরী এলাকায় চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বাড়ির মালিক ও তার শ্বশুর-সহ ৪ জনকে গ্রেফতার করেছে আরএমপি বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সপুরা বিসিক এলাকার মো: আব্দুল মালেকের ছেলে মো: আব্দুল্লাহ, এয়ারপোর্ট থানার বায়া বাড়ইপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে মো: মাসুম রেজা (৫০), মো: শফিকুল ইসলামের ছেলে মো: মঈন উদ্দিন রিয়াল (১৯) ও রাজপাড়া থানার সিলিন্দা বাগানপাড়ার মো: মোশারফের ছেলে মো: ইমরান (২১)।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি আব্দুল্লাহ’র বাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চৈতন্যপুর গ্রামের মো: রাকিবুল ইসলাম হেড মিস্ত্রি এবং নওগাঁ জেলার মান্দা থানার সাগুনিয়া গ্রামের মো: রেজাউল করিম (৫০) লেবার মিস্ত্রী হিসেবে নির্মাণ কাজ করছিল। গত ২ ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ৩ ঘটিকায় আসামি আব্দুল্লাহ’র বাড়ীতে টাকা চুরি সন্দেহে আব্দুল্লাহ ও তার সহযোগীরা মিলে রাকিবুল ও রেজাউলকে রশি দিয়ে বেঁধে লোহার রড ও গাছের ডাল দিয়ে পিটিয়ে এবং পায়ের নখ উপরিয়ে গুরুত্বর আহত করে।

আশপাশের লোকজন রাত ৯ ঘটিকায় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে বোয়ালিয়া মডেল থানা পুলিশকে ঘটনাটি জানায়। বোয়ালিয়া মডেল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবুল ও রেজাউলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাকিবুলকে মৃত ঘোষণা করেন। রেজাউল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

পরবর্তীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সার্বিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই মো: সোহেল রানা ও তার টিম অভিযান পরিচালনা করে আসামি মো: আব্দুল্লাহ, মো: মাসুম রেজা, মো: মঈন উদ্দিন রিয়াল ও মো: ইমরানকে গ্রেফতার করেন।

রাকিবুল ইসলামের স্ত্রী মোসা: সুমা খাতুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিদের-সহ আরো অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.