February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
সর্বস্তরের জনগণকে রাজস্ব প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

সর্বস্তরের জনগণকে রাজস্ব প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরো বেগবান করতে আইনানুযায়ী রাজস্ব প্রদানের জন্য সম্মানিত করদাতা, ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ উপলক্ষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক বাণীতে এ আহ্বান জানান।

‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যবস্থাপনায় রাজধানীতে দুই দিনব্যাপী ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আগারগাঁওয়ে নবনির্মিত রাজস্ব ভবনের উদ্বোধন করেছেন। এটি আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন সংযোজন’।

আবদুল হামিদ বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাজস্ব বোর্ডের ভূমিকা অনস্বীকার্য। দেশের বাজেটের বড় অংশের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, অবকাঠামোগত বিভিন্ন মেগা প্রকল্পসহ দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন উৎস থেকে অর্থের যোগান অতীব জরুরি। এ লক্ষ্যে এনবিআরকে কর আদায়ের ক্ষেত্র বাড়াতে হবে এবং দায়িত্ব পালনে আরো দক্ষ হতে হবে। এজন্য দরকার কর্মীবান্ধব পরিবেশ। এনবিআর’র আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য নির্মিত নতুন ভবন কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে এবং বিভাগগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ সহজতর করবে বলে তার বিশ্বাস।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, রাজস্ব সম্মেলনে কর কর্মকর্তা, ব্যবসায়ী, করদাতারা প্রয়োজনীয় তথ্য ও কর সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কিত তথ্যাদি বিনিময়ের মাধ্যমে একটি করবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।

তিনি ‘রাজস্ব সম্মেলন- ২০২৩’ ও জাতীয় রাজস্ব বোর্ডের সাফল্য কামনা করেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.