February 24, 2026, 12:10 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
দিনাজপুরে স্ত্রীকে হত্যার করে আলমারিতে লুকিয়ে রেখে স্বামীর আত্মসমর্পণ

দিনাজপুরে স্ত্রীকে হত্যার করে আলমারিতে লুকিয়ে রেখে স্বামীর আত্মসমর্পণ

দিনাজপুর

পারিবারিক কলহের জেরে দিনাজপুর শহরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন মনোয়ার হোসেন (৩৩) নামের এক ব্যক্তি। এই ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। আলমারি থেকে উদ্ধার করা হয়েছে স্ত্রীর মরদেহ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মনোয়ার থানায় এসে বিষয়টি জানান। গ্রেফতার মনোয়ার শহরের ছোট গুরগোলা এলাকার মৃত শেখ আব্দুল আজিজের ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি শহরের ঘাসিপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

মনোয়ারের স্ত্রীর নাম সুমাইয়া আক্তার হাসি (২৭)। বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে তিনি।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে মনোয়ার তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ বাড়ির আলমারির ভেতরে রেখে দেন। সারাদিন পার হওয়ার পর রাত ১০টার দিকে মনোয়ার দিনাজপুর কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানান। পরে তার দাওয়াত তথ্যমতে বাড়িতে তল্লাশি চালিয়ে আলমারির ভেতর থেকে হাসির মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতের ভাই ইসাহাক আলী মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.